Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২৬’র উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যালি ও আলোচনা সভা

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২৬’র উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে শুরুতে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক কাজী আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, ডাঃ আসিফ ইকবাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলী, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সুশীলনের দেবহাটা এরিয়া ম্যানেজার মামুন হোসেন, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, সুশীলনের শাহিনা খাতুন প্রমুখ।

সভায় দেশব্যাপী পুষ্টি সপ্তাহ উদ্বোধনে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য এবং সপ্তাহব্যাপী বিভিন্ন কার্য্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।