Nabadhara
ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় আগুনে ১০টি ঘর পুড়ে ছাঁই, ২০ লক্ষ টাকার ক্ষতি

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
এপ্রিল ১০, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামে আগুনে ৫টি পরিবারের ছোট-বড় ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার(১০এপ্রিল) সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের শহিদ মোল্যার রান্না ঘরে চুলার পাশে থাকা গ্যাস লাইট বিস্ফোরিত হয়ে সৃষ্ট অগ্নিকান্ডে শহিদ মোল্যার ২টি ঘর, শফিক মোল্যার ৩টি ঘর,তবিবর মোল্যার ২টি ঘর, নাজমুল কাজীর ১টি ঘর ও শরিফুল কাজীর ২টি ঘরসহ নগদ ৩ লক্ষ টাকা ও আসবাবপত্র পুড়ে গেছে। এ সময় আগুনে শফিক মোল্যার ২টি গরু পুড়ে গেছে। আগুন নেভানোর সময় তবিবর মোল্যা ও রোজিনা বেগম আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার অমল কৃষ্ণ বসু ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।