Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক নিহত

স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ২৪, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের সদর উপজেলায় অটোভ্যানের সাথে গরু বোঝাই নসিমনের (ইঞ্জিন চালিত) মুখোমুখি সংঘর্ষে জামিরুল খান (৪৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিরুল খান সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের খোকা খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে নসিমন চালক জামিরুল খান মাইজপাড়া পশুর হাট থেকে নসিমনে গরু বোঝাই করে নড়াইল শহরের দিকে আসছিলেন।

পথিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চালক জামিরুল খান গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসক অলোক কুমার বাকচী তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।