Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো.বায়েজিদ মোল্যাকে (৩৮) কুপিয়ে আহত করেছে অজ্ঞাতনামা দূবৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগুডাঙ্গা গ্রামের রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে। আহতকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বায়েজিদ বাগুডাঙ্গা গ্রামের মো.বাদশা মোল্যার ছেলে।

বায়েজিদ জানান, দীর্ঘ দিন ধরে স্থানীয় রাজনীতির সাথে তিনি জড়িত থাকার করণে তার ওপর প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আছে। তারই জের ধরে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বাগুডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা ৪/৫ জন দূবৃত্ত তাকে কুপিয়ে আহত করে। স্বজনরা তাকে উদ্ধার করে রাতেই গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

উপজেলার নড়াগাতি থানা ছাত্রীগের সভাপতি মো.মঞ্জুরুল ইসলাম চৌধুরী ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উপজেলার নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।