Nabadhara
ঢাকাশনিবার , ২০ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে আওয়ামী যুবলীগের শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

সারা দেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও মিছিল করেছে বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগ । শনিবার বেলা ১১টায় শহরের রেলরোডস্হ দলীয় কার্যালয় থেকে শান্তি মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তি সমাবেশ করেছে নেতাকর্মীরা ।

এসময়ে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন , সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, যুবলীগ নেতা শাহ নেওয়াজ মোল্লা দোলন, লিটন সরকার, মুন্সি তানজিল হোসেন, কাজী জাহিদ সরোয়ার টিটু প্রমূখ ।

সমাবেশে বক্তারা বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের রোল মডেল এবং স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে তখন বিএনপি জামাত নৈরাজ্য সৃষ্টির পায়ঁতারা করছে । এই শান্তি সমাবেশের মধ্য দিয়ে যুবলীগ সারা দেশে রাজ পথে থেকে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেবে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।