Nabadhara
ঢাকারবিবার , ২১ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন কানাইপুরবাসীর ব্যানারে মানববন্ধন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
মে ২১, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন কানাইপুরবাসির ব্যানারে এক মানব বন্ধন আজ সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
পুরদিয়া আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক এবং স্বেচ্ছাসেবী ছায়া নীরের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হাসান মাসুমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা করব জয়ের সভাপতি আহমেদ সৌরভের সভাপতিত্বে মানববন্ধনে  বক্তব্য রাখেন মানবতারতরির আহ্বায়ক মিজানুর রহমান টুটুল , আমরা করব জয় এর সাধারণ সম্পাদক শরিফ খান,
তাকওয়া ফাউন্ডেশনের আহবায়ক মুস্তাফিজুর রহমান,
 ছায়ানীড়ের সদস্য এস এম সালমান, মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন বাকিগঞ্জ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান, ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাতিঘরের পরিচালক পারভেজ মন্ডল।
সভায় বক্তারা গত ১৩ ই মে এনামুল হাসান মাসুমের উপর নির্যাতন করা হলেও এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার না হওয়ায় ‌ উদ্বেগ প্রকাশ করেন।
তারা বলেন স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের ভালো কাজে অংশগ্রহণ করে ‌। অথচ তাদের একজন সদস্যকে সন্ত্রাসীরা বেধড়কভাবে মারপিট করেছে ‌ আর এ ব্যাপারে  মামলা হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি।
তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
এ সময় ফরিদপুর শহরের একাধিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।