Nabadhara
ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে বাগেরহাটে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২২ মে সোমবার বিকালে রেলরোডের দলীয় কার্যালয় থেকে বাগেরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেল রোডের দলীয় কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধ ভূঁইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম সহ যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটের অন্য ৮টি উপজেলায়ও অনুরুপ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।