Nabadhara
ঢাকাশনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

এস এম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ২, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে লোহাগড়া বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে লোহাগড়া উপজেলাধীন বাজার সংলগ্ন ব্রিজের নিচে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।