Nabadhara
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাওরে কাজ ও মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজন নিহত

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়িতে ২৭ শে এপ্রিল রোজ সোমবার একই দিনে বজ্রপাতে তিনজন নিহত হয়।

জানা যায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাইজবাগ (দায়রা কান্দি) গ্রামের মোঃ মোতালেব মিয়া (৫২) পিতা অজ্ঞাত ২৭ শে এপ্রিল রোজ সোমবার সকালে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের ফেরী ঘাটের ধেনু নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে আসিলে আনুমানিক সকাল ৯’৩০ ঘটিকায় সময় বজ্রপাতে নিহত হয়।

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের বড়রিয়া পাড়ার নেকবর খানের ছেলে মোঃ মোনায়েম খান (হালান মিয়া) ৫৫, অত্র গ্রামের সামনে জাংঘালিয়া হাওরে জমিতে কাজ করার সময় ২৭ শে এপ্রিল রোজ সোমবার দুপুর আনুমানিক ১২’৩০ মিনিটের সময় বজ্রপাতে নিহত হয়।

সিরাজগঞ্জের সদর উপজেলার মেচরা, আকনা দিগিরচর গ্রামের আফিকুল মন্ডলের ছেলে মোঃ শুভ মন্ডল ( ৩৫) নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শিবপুর গ্রামের গোপেশ চন্দ্র সরকারের বাড়ীতে ধান কাটার জন্য আসে। ২৭ শে এপ্রিল রোজ সোমবার হাওরে ধান কাটাতে গেলে আনুমানিক দুপুর ১’৪৫ মিনিটে ছায়ার হাওরের গোঁজা নামক স্থানে বজ্রপাতে মা’রা যায় বলে স্থানীয় চেয়ারম্যান শামীম মড়ল বিষয়টি থানাকে অবগত করেছে।

খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন একই দিনে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর আমি পেয়েছি। থানা পুলিশ বাহিনীর সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রতিটি মৃত লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে অভিভাবকদের কোন আপত্তি না থাকায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে বিধি মোতাবেক যথাযথ ভাবে তাদের লাশ নিজ নিজ অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, একই দিনে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর আমি পেয়েছি। ইহা মর্মান্তিক ঘটনা। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি সরকারি তহবিল থেকে তাদের লাশের দাফন করার জন্য আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।