ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। সালাহ উদ্দিন কাদের চৌধুরী সাত্তারকে সভাপতি এবং আলা উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
রোববার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি সালাহ উদ্দিন কাদের চৌধুরী সাত্তার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলা উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জিসাসের সভাপতি মোশাররফ হোসেন আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিসাসের সাধারণ সম্পাদক নুরুল আফসার, অর্থ সম্পাদক সার্জেন্ট (অব.) মহি উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হাসান এবং সহসভাপতি জিয়া উদ্দিন মিলন।
বক্তারা নবগঠিত কমিটির মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার এবং তরুণদের সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।

