Nabadhara
ঢাকারবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উপমন্ত্রীর উদ্ধোধন করা বিশ্রামাগার দখল করে মার্কেট নির্মাণ, মোংলায় শ্রমিক বিক্ষোভ

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোংলায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিববুন নাহারের উদ্ধোধন করা ঘাট শ্রমিকদের বিশ্রামাগারের সরকারী জমি দখল করে রাতারাতি মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে টিটু মাঝি ওরফে গয়না টিটু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় ক্ষুব্ধ ঘাট শ্রমিকরা রবিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

উপমন্ত্রী হাবিববুন নাহার ২০১৯ সালে ৭ ফেব্রুয়ারী মোংলা পোর্ট পৌরসভার ১ নং জেটি এলাকার নদীর তীরে সরকারী জমিতে ঘাট শ্রমিকদের বিশ্রামাগার উদ্ধোধন করেন ও দুটি গাছ রোপন করেন। মোংলা উপজেলা ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সরদার জানান, মোংলা পোর্ট পৌরসভার ১ নং জেটিতে অবস্থিত এই বাজার ঘাট। মোংলা নদীর পাশে জেগে ওঠা চরে সরকারী জমিতে ছাউনি দিয়ে ঘাট শ্রমিকরা কাজ শেষে বিশ্রাম নিতেন। শ্রমিকরা যাতে ভাল করে বিশ্রাম নিতে পারে সে জন্য ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারী স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার শ্রমিক বিশ্রামাগারটি উদ্ধোধন করেন। বিশ্রামাগার এলাকায় দুটি বট গাছের চারা রোপন করেন। এই অবস্থায় নদীর চর পড়া সরকারী জায়গায় উপমন্ত্রীর লাগানো বট গাছ দুটি কেটে সেই জায়গা অবৈধভাবে দখল করে রাতারাতি মার্কেট নির্মাণ শুরু করে প্রভাবশালী ভূমিদস্যু টিটু মাঝি ওরফে গয়না টিটু। ঘাঠ শ্রমিকরা এঘটনায় প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে দুই শতাধিক শ্রমিক রবিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান বলেন, নদীর চরের জায়গা সরকারের। ওই জায়গা কাউকে বরাদ্দ দেয়া হয়নি। অবৈধভাবে জায়গা দখল করে মার্কেট নির্মানের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দিতে সদর তহশীলদারকে (নায়েব) দেয়া হয়েছে। প্রতিবেদন পেলেই মার্কেট গুড়িয়ে দেয়া হবে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দীন জানান, উপমন্ত্রীর রোপন করা কেটে ফেলা বটগাছ দুটি থানায় নিয়ে এসে ঘাট শ্রমিকরা তাদের বিশ্রমাগারের জায়গায় মার্কেট নির্মাণ শুরু করার বিষয়ে টিটু মাঝি ওরফে গয়না টিটু নামে এক ব্যক্তি বিরুদ্ধে অভিযোগ করেছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

উপমন্ত্রী ও সংসদ সদস্যের উদ্বোধন করা ঘাট শ্রমিকদের বিশ্রামের জায়গা দখল করে মার্কেট নির্মাণের বিষয়ে টিটু মাঝি ওরফে গয়না টিটু জানান, তিনি চরের ওই জায়গা মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করে মার্কেট করছেন। তবে, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শাহিনুর আলম বলেছেন, আবেদন করলেই জায়গা পাওয়া যায় না। আবেদনের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেন, ‘যে কোন গাছ কাটা পরিবেশের জন্য হুমকি। আমার লাগানো গাছ এবং শ্রমিকদের বিশ্রামের জায়গা কিভাবে দখল করে রাতারাতি মার্কেট হলো সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।