গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকসহ ৩১ মামলার আসামি ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায়, আজ শনিবার ভোরে টুঙ্গিপাড়ার থানার সিঙ্গিপাড়া এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ নবীর শিকদারকে গ্রেফতার করে।
নবীর শিকদার দক্ষিণ কুশলী গ্রামের ফাইজুল শিকদারের ছেলে। স্পেশাল ট্রাইব্যুনাল আদালত গোপালগঞ্জ তাকে স্পেশাল ট্রাইবুনাল মামলা নং ০৭/২০১৭ । ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারায় দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর এক অভিযানে টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া গ্রাম থেকে তৌকির শেখ ওরফে তরিকুল ইসলাম(২২) কে গাঁজাসহ আটক করেছে টুঙ্গিপাড়া থানা । তরিকুল ইসলাম চিতলমারীর কুনিয়া গ্রামের কামাল শেখের ছেলে।
টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান জানান, টুঙ্গিপাড়া থানার নিয়মিত অভিযানে তাদের কে গ্রেফতার করা হয়েছে।এই অভিযান অব্যাহত থাকবে। এসময় টুঙ্গিপাড়াকে মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

