Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে জুয়ার আসরে অভিযান: ৯ জন আটক, উদ্ধার ৬২ হাজার টাকা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

কাল‌কি‌নি (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে জুয়া খেলার সময় ৯ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সূর্যমনি বাজার এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃতরা হলেন— নিবির বেপারী (২৮), মোঃ রাশেদ জোমাদ্দার (৩৮), নাজমুল খন্দকার (৩২), ফয়সাল সরদার (২২), জহিরুল ইসলাম সরদার (২৫), ইমাম হোসেন (৪২), রুমন সরদার (৩৪), মোঃ তারেক হোসেন লস্কর (২৬) ও শাহিন সরদার (৩০)।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের দুপুরে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, সমাজে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।