Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় মাদকসহ ২ জন গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকসহ ২ জনকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায়, ১৩-১১-২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ৯;১৫ ঘটিকার সময়,অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমানের নির্দেশনায় এসআই মাছুম লাভলু,এএসআই শরীফুল ইসলাম,এএসআই মনির হোসেন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গিপাড়ার থানার দক্ষিন কুশলী এলাকার বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ গবেষনা ইনিস্টিটি্‌উট এর সামনে থেকে মাদক কেনা বেচার সময়ে ৫০০ গ্রাম গাজাসহ নাজমুল মোল্লা(৩২) ও মাসুদ ফকির(৪০) নামে দুজনকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত নাজমুল মোল্লা(৩২)টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিন কুশলী গ্রামের মোহাম্মাদ মোল্লার ছেলে।গ্রেফতারকৃত অপরজন মাসুদ ফকির(৪০)গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের মোশারফ ফকিরের ছেলে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমান জানান,আমরা গোপন সংবাদ পেয়ে এক অভিযানে তাদের কে মাদক কেনাবেচার সময় গ্রেফতার করি।মাদকের বিরুদ্ধে  অভিযান অব্যাহত থাকবে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।