Nabadhara
ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমার ভোট আমি দেব, ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় দেব -মুকসুদপুরে ফারুক খান এমপি

Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সেøাগান হবে, আমার ভোট আমি দেব, ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় দেব। তিনি আরও বলেন বাংলাদেশে সংবিধান অনুযায়ি নির্বাচন হবে, কোন দল বা বিশেষ কোন দেশের প্রেসক্পিশনে নির্বাচন অনুষ্ঠিত হবে না।

তিনি আজ ১৫ নভেম্বর বুধবার বিকেলে মুকসুদপুর উপজেলা কেজি স্কুল মাঠে উপজেলা যুবলীগ আয়োজিত এক বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন আমরা কোন দলের বা কোন দেশের রক্তচক্ষুকে ভয় পাইনা। আমরা তাদেরও ভয় দেখাতে পারি। নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পরেই আমরা নির্বাচনী প্রচারনায় নেমে পড়বো। সকল ভোটারকে ভোটকেন্দ্র এসে নিজ নিজ ভোট প্রদানের জন্য ক্যাম্পেইন করবো। আমরা গত ১৫ বছরে দেশের যে উন্নয়ন করেছি তাতে নৌকার জয় হবেই। ইনশাল্লাহ ।

মুকসুদপুর যুব লীগের আহবায়ক শেখ শাহরিয়ার বিপ্লবের সভাপতিত্বে ওই সভায় আরও বক্তব্য রাখেন মুকসুদপুর আওয়ামী লীগ সভাপতি রবিউল আলম শিকদার, সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুল, বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপকমিটির সদস্য কানতারা খান, গোপালগঞ্জ যুবলীগ সভাপতি মাসুদ রানা যোবায়ের, সাধারন সম্পাদক এমবি সাইফ বি মোল্যা, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি শ্যামল কান্তি বোস, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্ত, সাবেক সভাপতি জহির হাসান টিেেটা, সাবেক সম্পাদক সালাউদ্দীন মিয়া, কেন্দ্রীয় যুবলীগ নেতা লিয়ন মিয়া, রবিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি নিভেল মোল্যা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর যুবলীগ যুগ্ম ্আহবায়ক রিফাতুল আলম মুছা।

অনুষ্ঠান শেষে যুবলীগের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।