Nabadhara
ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে ফার্মেসির সাটারের তালা কেটে চুরির অভিযোগ

Link Copied!

দোকান ঘরের তালা কেটে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটা বাজারের বরিশাল মেডিকেল হল (ওষুদের ফার্মেসি)তে চুরি সংঘটিত হয়েছে। চোরের দল দোকান থেকে নদগ টাকাসহ প্রায় পাঁচ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায়।
খরব পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ওই দোকানের সি.সি টিভির ভিডিও ফুটেজ থেকে চুরির ভিডিও ধারন করা হয়েছে। এবং ওই ভিডিও ফুটেজ দেখে চোর সনাক্তের দাবিতে থানা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। আজ রোববার ভোর রাতে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, পৌর এলাকার ভূরঘাটা বাজারে এইচ.এম এমদাদুল হক জুয়েল নামে একজন ব্যবসায়ী দীর্ঘদিন যাবত ফার্মেসির ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিদিনের ন্যায় শনিবার দিবাগত রাতে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। কিন্তু সকালে ওই দোকান খোলার জন্য লোকজন আসলে সাটারের তালা কাটা দেখতে পান। এবং পরে দোকানের ভিতরে ঢুকে দেখেন তাদের দোকানের টাকা ও মালামাল নিয়ে গেছে চোরচক্র। পরে থানা পুলিশকে খবর দিলে কালকিনি থানার ওসি (তদন্ত) মারগুব তৌহিদ সঙ্গীয় ফোর্সনিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যবসায়ী এমদাদুল হক বলেন, আমার দোকানের তালা কেটে নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মারগুব তৌহিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং দোকানের সি.সি টিভির ভিডিও ফুটেজ থেকে চুরির ভিডিও ধারন করা হয়েছে। চোর সনাক্তের জোর চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।