Nabadhara
ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল-২ আসনে মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি বিন-মোর্ত্তজা

এস এম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ২০, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল-২(লোহাগড়া-নড়াইল) আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুবও ক্রীড়া বিষয়ক সস্পাদক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন-মোর্ত্তজা।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাশরাফী বিন-মোর্ত্তজার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন,নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সুবাস চন্দ্র বোস।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মুনসী আলাউদ্দীন, সাধারণ সস্পাদক লোহাগড়া পৌর মেয়র আলহাজ সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম,উপজেলা আওয়ামীলীগের যুগ্না-সাধারণ সস্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, আরেক যুগ্না-সাধারণ সস্পাদক মোঃ ওবায়দুর রহমান বিপ্লবসহ জেলা ও লোহাগড়া উপজেলা আওয়ামীরীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

খুলনার বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।