গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সমৃদ্ধি কর্মসূচির আওতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগীতায় নীলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ চক্ষু ক্যাম্পে ২৩৯ জন রোগীর মধ্যে ৬২ জন ছানি রোগী চিহ্নিত হয় যাদেরকে বিনা মুল্যে অপারেশন
করার জন্য ০৫.১২.২৩ ইং তারিখ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল পাঠানো হবে।
এসময় রিক গোপালগঞ্জ এরিয়ার ম্যানেজার, মো: দেলোয়ার হোসেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, এর পরিচালক অধ্যাপক ডা: নাহিদ ফেরদৌসী এ সময় সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান
প্রমুখ উপস্হিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

