Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ন্যাপ সিপিবি ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর সদস্য শেখ কবির হোসেনের জীবনাবসান 

গোপালগঞ্জ প্রতিনিধি 
নভেম্বর ২৮, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের স্বাধীনতা পুর্ব সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের অন্যতম নেতা গোপালগঞ্জ থানাপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা ন্যাপ সিপিবি ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর সদস্য শেখ কবির হোসেন (৭৭) মৃত্যু বরন করেছেন। আজ ( মঙ্গলবার)ঢাকায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।

শেখ কবির ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হল শাখার ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক ছিলেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী এবং দুই পুত্রসন্তান ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা শেখ কবিররের মৃত্যুতে গোপালগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি,জেলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কমিটি, উদীচী গোপালগঞ্জ জেলা সংসদ, খেলাঘর গোপালগঞ্জ জেলা কমিটি ও নবধারা পরিবার গভীর শোক এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

আজ বুধবার যোহর নামাজবাদ শহরস্থ যুগশিখা স্কুল প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।জানাজা শেষে তাকে গোপালগঞ্জ পৌর কবরস্থানে দাফন করবার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।