Nabadhara
ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ ১ আসনে স্বতন্ত্র হতে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান কাবির মিয়ার পদত্যাগ

Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া।

তিনি গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে বঞ্চিত হয়েছেন। এই আসন থেকে এবারও আওয়ামী লীগ ভরসা রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বর ও ৫ বারের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এর ওপর।

পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে মো. কাবির মিয়া সাংবাদিকদের বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছি। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আজ উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।