Nabadhara
ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের সাতপাড় স্কুলের গাছ কেটে নিলো স্কুল সভাপতি

গোপালগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয় এর সরকারী গাছ বিধি বহিরভূত ভাবে কেটে ফেলেছে স্কুলের সভাপতি কৃষ্ণ বালা।
এ বিষয়ে সরোজমিনে গিয়ে জানা গেছে. সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি কৃষ্ণ বালা ম্যানেজিং কমিটির কাউকে কিছু না বলে ২৮/১১/২৩ তারিখে স্কুলের প্রায় লক্ষাধিক টাকার গাছ রাতের আধারে কেটে ফেলে। পরে বিয়ষটি ৩০/১১/২৩ তারিখে জানাজানি হলে সাতপাড় ইউনিয়নের চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপ্পির সহযোগিতায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাছগুলি চেয়াম্যানের হেপাজতে রেখে দেয়।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ হালদারকে বারবার তার ব্যবরিত মোবাইলে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি। এ বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কৃষ্ণ বালাকেও তার ব্যবরিত মোবাইলে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি। এ বিষয়ে সাতপাড় ইউনিয়নের চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপ্পি জানান,বিষটি আমি জানান পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তার সহযোগিতায় স্কুলের গাছ গুলি ইউনিয়নের হেফাজতে নিয়ে আসি।
তবে তারা যে কাজ করেছে তা অন্যায়ও বটে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন জানান, সাতপাড় স্কুলের সরকারী গাছ বিধি মোতাবেক কাটা হয়নি তাই গাছ গুলি চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।