নুরানি পদ্ধতিতে পবিত্র কুরআন শিক্ষায় সাফল্যের শীর্ষে নড়াইলের বড়দিয়া খাদেমূল ইসলাম মাদ্রাসা। অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল কুদ্দুসের ঐকান্তিক প্রচেষ্টায় মাদ্রাসার ৬/৭ বছর বয়সী অনেক শিশু শিক্ষার্থী আজ সহিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার ২০ (ডিসেম্বর) দুপুর ১২ টায় অত্র মাদ্রাসার আয়োজনে ও কালিয়া উপজেলার মুলখানার হুজুর হযরত মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে ২০ জন শিশু শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরিফ ধরানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাঐসোনা শামসুল উলুম মাদ্রাসার মোহতামেম মওলানা আব্দুল আজিজ, বড়দিয়া বাজার জামে মসজিদের ইমাম মুফতি রেজাউল করিম, আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের আলেমগনসহ অভিভাবকবৃন্দ।
পরিশেষে দোয়া ও তবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

