বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রশাসনের উদ্দোগে ত্রান ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের সহযোগীতায় দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলার চরবানীয়ারী ও সন্তোষপুর ইউনিয়নে দরিদ্র ও অসহায় শিতার্ত মানুষের মাঝে প্রায় ৪শতাধিক এ কম্বল বিতরণ করা হয়।
ইউএনও মো: আসমত হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী,উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, প্রকপ্লবাস্থবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, উপজেলা জনস্বাস্থ্য উপ:সহকারী প্রকৌশলী মো: আজমল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

