Nabadhara
ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী আচারণবিধি লংঘন, মাশরাফিসহ ৪ প্রার্থীকে জরিমানা

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
ডিসেম্বর ২৫, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম, নড়াইল:

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লংঘন এর দায়ে নড়াইল-২ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৪ প্রার্থীকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে নড়াইল সদরের পৌরসভা ও মাইজপাড়া ইউনিয়ন এলাকায় ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান ও মো. আনিসুর রহমান যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৭ (১) ক ধারা ১৮(১) মোতাবেক (ওয়াালে পোস্টার সাঁটানো) আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাকে ১৫ হাজার টাকা, জাতীয় পার্টি প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে ১৫ হাজার টাকা, গণফ্রন্টর প্রার্থী লতিফুর রহমানকে ৩ হাজার টাকা এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহবুবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাকিবুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নড়াইল-২ আসনের ৪ জন প্রার্থীর পোস্টার সাঁটানো হয়। সেজন্য প্রার্থীদের জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

 

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, নিয়মিত পর্যবেক্ষণে আচরণবিধি লঙ্ঘন ধরা পড়ায় প্রার্র্থীদের জরিমানা করা হয়েছে। নির্বাচনী কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত এ পর্যবেক্ষণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।