আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় শিশুশ্রম রোধে দারিদ্র মোকাবিলা, ন্যায্য মজুরি, সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তায় সমন্বিত উদ্যোগে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় দেবহাটা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলন দেবহাটা এরিয়া অফিসের ম্যানেজার মামুন হোসেন। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার মিল্টন সিংসহ অনেকে।
এছাড়া উপস্থিত ছিলেন আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ, দেবহাটা থানার এএসআই সোহাগ হোসেন, সাসের কর্মকর্তা আলমগীর হোসেন, শিক্ষক আশরাফুজ্জামান, ইউপি সদস্যা রেহেনা পারভিন, সমাজসেবক ইদ্রিস আলী এবং ইয়ুথ ফোরামের সদস্যরা।
সভায় শিশুশ্রম প্রতিরোধে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

