Nabadhara
ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইল-৮ আসনে ধানের শীষের প্রার্থী আহমেদ আযম খানের সমর্থনে গণঅধিকার পরিষদ

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের বিএনপি প্রার্থী এডভোকেট আহমেদ আযম খানকে (ধানের শীষ প্রতীক) সমর্থন দিয়েছে সখীপুর উপজেলা গণঅধিকার পরিষদ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পিচের মাথা এলাকায় অবস্থিত গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ে এ উপলক্ষে এক সমর্থন সভা অনুষ্ঠিত হয়।

সমর্থন ঘোষণার সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ সখীপুর উপজেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, টাঙ্গাইল জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সিকদারসহ নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুর রেজা এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিপ্লব সিকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ধানের শীষের প্রার্থী এডভোকেট আহমেদ আযম খান সভায় উপস্থিত হয়ে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।