Nabadhara
ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় উৎসবের আবহে পর্দা নামাল ফ্রেন্ডস ক্লাবের জমজমাট ৮ দলীয় ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ক্রীড়াপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও আনন্দঘন পরিবেশে ‘আলফাডাঙ্গা ফ্রেন্ডস ক্লাব’-এর আয়োজনে অনুষ্ঠিত ৮ দলীয় ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ ও বর্ণাঢ্য সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সকাল থেকেই মাঠ প্রাঙ্গণে দর্শক ও ক্রিকেট অনুরাগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

ফাইনাল পর্বে ফরিদপুর সদর থেকে আগত শক্তিশালী দল শ্যাডো ওয়ারিয়র্স একাদশ ও স্বাগতিক আলফাডাঙ্গা উপজেলার বিগ ব্রাদার্স একাদশ মুখোমুখি হয়। উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর এই ম্যাচে দুর্দান্ত দলগত পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে বিগ ব্রাদার্স একাদশকে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে শ্যাডো ওয়ারিয়র্স একাদশ।

খেলা শেষে আয়োজক কমিটির উদ্যোগে বিজয়ী দলের হাতে ৩২ ইঞ্চি এলইডি মনিটর এবং রানার্সআপ দলের হাতে ২৪ ইঞ্চি এলইডি মনিটর পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবের সাবেক অধিনায়ক ইকবাল হোসেন, টিম ম্যানেজার বিশু মৃধা, ক্লাবের সক্রিয় সদস্য বিল্লাল মুন্সি, আজাদুল ইসলাম, মো. সেলিমসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তারা মন্তব্য করেন।

পুরো টুর্নামেন্টজুড়ে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শৃঙ্খলাপূর্ণ আয়োজন এবং খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্সে আলফাডাঙ্গার ক্রীড়াঙ্গনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যা এলাকার ক্রীড়া সংস্কৃতিকে আরও এগিয়ে নেবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।