নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামে অবস্থিত মৌলভী বাড়ী মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুফিয়া বেগমের সভাপতিত্বে এবং মোস্তাকিম ও আলোর ভুবন পাঠাগারের সভাপতি ফাইজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, সাংবাদিক ফরিদ মিয়া, মাহাবুব আলম খান এবং আবৃত্তিকার হাসিবুল হাসানসহ অন্যান্যরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

