Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে উত্তেজনা: সেনা হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলায় সেনা হেফাজতে রাসেল কাজী (৩৩) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। নিহত রাসেল কাজী উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের উত্তর আন্ডারচর গ্রামের বাসিন্দা ও আলাম কাজীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার ভোর ৬টার দিকে বরিশালের মুলাদী উপজেলার একটি সেনাক্যাম্প থেকে আসা সেনা সদস্যরা রাসেলকে তার বাড়ি থেকে নিয়ে যান। স্বজনদের অভিযোগ, তাকে একটি কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে দীর্ঘ সময় নির্যাতন করা হয় এবং মুখে গামছা গুঁজে রাখা হয় যাতে তিনি চিৎকার করতে না পারেন।

অভিযোগ রয়েছে, পরে তাকে টানতে টানতে পাশের চান মিয়া কাজীর বাড়িসহ আশপাশের কয়েকটি স্থানে নিয়ে দফায় দফায় নির্যাতন করা হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মুলাদী সেনাক্যাম্পে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে।

নিহতের পরিবার জানায়, ঘটনার দিনগত রাত ১টার দিকে সেনাবাহিনীর এক কর্মকর্তা পরিচয়ে ফোন করে রাসেলের মৃত্যুর খবর জানানো হয় এবং দ্রুত লাশ নিয়ে যেতে বলা হয়।

ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে নিহতের পরিবার ও এলাকাবাসী সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে নিহতের বাবা আলাম কাজী, মা ছলেহা বিবি, ভাই কাসেম কাজী, হাশেম কাজী ও সোহাগ কাজীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।