হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মনাকষা হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গনে ভারপ্রাপ্ত প্রধান শিবগঞ্জ মোহা: শাহাবুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. কেরামত আলী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহা: আনোয়ারুল ইসলাম ও মহা: আব্দুল কাদের, সাবেক ইউপি সদস্য মোহা: আব্দুস সালাম, মনাকষা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহা: আনোয়ারুল ইসলাম, প্রাক্তন অভিভাবক সদস্য মোহা: ফারেকুল আলম ও মনাকষা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহা: রেজাউল হক ।
এবছর হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় থেকে ১৭৪ জন পরীক্ষার্থী আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে বলে জানান প্রধান শিক্ষক । এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. কেরামত আলী বলেন, সিলেবাসের শিক্ষার সাথে নৈতিকতার সমন্বয় করে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তোলাই একটি প্রতিষ্ঠানের লক্ষ্য থাকা উচিত ।
এই লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে অত্র বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস দেন তিনি । এরপর খেলাধুলা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

