Nabadhara
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে আধিপত্য বিস্তার নিয়ে যুবদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, আহত ৫

ফেনী প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের কাজীর হাট এবং মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতরা হলেন—উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন (৪৫), মঙ্গলকান্দি ইউনিয়ন যুবদল কর্মী মো. সুমন (৩০), তার ভাই মো. ফয়সাল, জিয়া উদ্দিন ও মাসুম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজীর হাট এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দিনের ওপর যুবদলের একটি গ্রুপ অতর্কিত হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের হারুনুর রশিদ গ্রুপ ও সুমন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এর আগে বিকেলে সুমন গ্রুপের হামলায় জিয়া উদ্দিন ও মাসুম আহত হন বলেও জানা গেছে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আবদুল আলী, মোরশেদ আলম ও সুমন নামে তিনজনকে আটক করেছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, “নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।