Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

দামুড়হুদায় বিএনপির জনসভা ও গণমিছিল, স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে দামুড়হুদায় বিশাল নির্বাচনী জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় দামুড়হুদা স্টেডিয়াম মাঠে আয়োজিত এ জনসভায় হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দুপুরের পর থেকেই উপজেলা শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে সমাবেশস্থলে যোগ দেয়।

 

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, এই জনসমাগম প্রমাণ করে দামুড়হুদার মানুষ পরিবর্তন ও গণতন্ত্র চায় এবং ভোটাধিকার ফিরে পেতে আগ্রহী। তিনি বলেন, দেশের মানুষ দমন-পীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে এবং জনগণের শক্তিতেই বিজয় অর্জিত হবে।

 

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করবে। নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিতে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান।

সভা ও গণমিছিলে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাবেক সংসদ সদস্য হাজী মোজাম্মেল হকের ছেলে মিথুনসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নেতাকর্মীদের মাঝে নির্বাচনী প্রস্তুতি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।