Nabadhara
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় এসএসসি ও সমমনা পরীক্ষার কক্ষ পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মশালা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় আসন্ন এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে করার লক্ষ্যে উপজেলার সকল কেন্দ্রের কক্ষ পরিদর্শকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ এপ্রিল বুধবার সকাল ১০টায় কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে হলরুমে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল ইনস্টিউট এর শিক্ষকরা অংশ নেন।

অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে আসন্ন এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় বক্তব্য রাখেন কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ নজরুল ইসলাম, কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ মজিবুর রহমান, কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও কেন্দ্র সচিব মোঃ আবুল কালাম, আমুয়া আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব কে এম এম শামিম মোল্লা সহ মাদ্রাসা ও ভোকেশনাল ইনস্টিউট এর কেন্দ্র সচিবগন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।