Nabadhara
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

রমজানের আগের দিন ফরিদপুরের বাজারে উত্তাপ: চড়া দামে বিক্রি হচ্ছে মাছ-মাংস ও সবজি

ফরিদপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। সিয়াম সাধনার মাসকে সামনে রেখে ফরিদপুর শহরের স্থানীয় বাজারগুলোতে কেনাকাটার চাপ বেড়েছে। তবে দাম বাড়ায় সাধারণ ক্রেতারা অস্বস্তিতে রয়েছেন। বিশেষ করে ইফতার ও সেহরির জন্য প্রয়োজনীয় পণ্যের দাম গত কয়েক দিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বাজারের বর্তমান চিত্র:

১. সবজি:

বেগুন: ৬০-৮০ টাকা (কেজি)

করলা: ১৪০ টাকা (কেজি)

পেঁপে ও টমেটো: ৪০ টাকা (কেজি)

মিষ্টি কুমড়া: ৪০ টাকা (কেজি)

ফুলকপি: ৩০-৪০ টাকা (পিস)

বাঁধাকপি: ১৫-২০ টাকা (পিস)

লাউ: ৩০-৫০ টাকা (আকারভেদে)

লেবু: ৬০ টাকা (হালি)

২. ডাল ও মসলা:

পেঁয়াজ: ৬০ টাকা (কেজি)

রসুন: ১০০ টাকা (কেজি)

ছোলা: ৮০ টাকা (কেজি)

মসুর ডাল: ১৪০ টাকা (কেজি)

মুগ ডাল: ১৭০ টাকা (কেজি)

৩. মাছ ও মাংস:

দেশী মাছ: ২৫০ টাকা থেকে শুরু (কেজি)

ব্রয়লার মুরগী: ২০০ টাকা (কেজি)

কক মুরগী: ৩২০ টাকা (কেজি)

গরুর মাংস: ৭৫০ টাকা (কেজি)

খাসির মাংস: ১১০০ টাকা (কেজি)

ডিম: গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

ক্রেতাদের অভিযোগ, রমজান মাসের আগে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে দেন। তবে বাজার মনিটরিং জোরদার করলে দাম নিয়ন্ত্রণে আসতে পারে বলে আশা করছেন সাধারণ মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।