Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবদারুঘেরা রুয়েটে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩৩ বরণ

রুয়েট প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রুয়েট প্রতিনিধি

দেবদারুর ছায়াঘেরা সবুজ ক্যাম্পাসে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। দিনব্যাপী নানা আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস, যেখানে ছিল বর্ণাঢ্য র‍্যালি, ঐতিহ্যবাহী প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার (পহেলা বৈশাখ) সকালে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি বর্ণিল র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‍্যালিতে গ্রামীণ বাংলার চিরচেনা ঐতিহ্যের নানা নিদর্শন—নকশিকাঁথা, মাটির পাত্র, ঢোল, বাঁশি ও কৃষিজীবনের উপকরণ—উপস্থাপন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

আয়োজনে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

নববর্ষ উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যা রুয়েটের সাংস্কৃতিক সংগঠন ‘অনুরণন’-এর সহযোগিতায় আয়োজিত হয়। অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি ও লোকজ পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও আকর্ষণীয়।

দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করার পাশাপাশি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রুয়েট পরিবারের সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।