Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাঙালির প্রাণের এই উৎসব বরণ করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল ৮টায় একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান। এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এছাড়া দিনব্যাপী আয়োজনে ছিল পান্তা-ইলিশ আপ্যায়ন, হাঁস ধরা প্রতিযোগিতা এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা খেলা। বিকেলে পুরাতন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় জনপ্রিয় ‘ঢালি খেলা’। এসব আয়োজন দেখতে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

আয়োজকরা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে এ ধরনের আয়োজন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপনের মাধ্যমে সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে পড়ে সর্বস্তরের মানুষের মাঝে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।