Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার গড়পাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পলাশ ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলর ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শাহানা পারভিনের উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ থানা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা। তিনি বলেন, “নতুন বছর আমাদের জীবনে সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সমাজ থেকে বৈষম্য ও অস্থিরতা দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, গত বছরের গ্লানি ভুলে নতুন উদ্যমে কাজ করলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। বিশেষ করে নারী শক্তির বিকাশ ও অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক এম এ কাইয়ুম, মহিলা নেত্রী মমতাজ, ঘোড়াশাল পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর এম এ জামান, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের আতিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এ আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।