Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ২৪ লক্ষাধিক টাকার মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর
অধীনস্থ’’ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শকুন্তলা মাঠে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৬০০ কেজি গাঁজা এবং ৩৪ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়।

অপরদিকে আজ শুক্রবার সকাল ৬.৪০ টায় চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শান্তিপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল মদ, ১ হাজার ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ৪৯০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও বৃহস্পতিবার দুপুর ১.২০ টায় উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা আতারপাড়া খেয়াঘাটে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২৪ লক্ষ ১০ হাজার ২০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বিজিবি’র অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

কুষ্টিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।