Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এমপি মাসুদ সাঈদীর উদ্বোধনে পিরোজপুরে এইচডিটির ‘সাবলম্বী’ কার্যক্রম

পিরোজপুর প্রতিনিধি 
এপ্রিল ১৭, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুরে এইচডিটির উদ্যোগে ‘সাবলম্বী’ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মাসুদ সাঈদী। শুক্রবার (১৭ এপ্রিল) শহরের কালীবাড়ি স্ট্যান্ড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উদ্যোগের অংশ হিসেবে অস্বচ্ছল যুবক মানিক মিঞা (৩০)-এর হাতে একটি শরবত বিক্রির ভ্যান তুলে দেওয়া হয়, যাতে তিনি নিজ উদ্যোগে আয়ের পথ তৈরি করতে পারেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ সাঈদী বলেন, “সাবলম্বী প্রকল্পের মাধ্যমে আমরা যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে চাই। এইচডিটির এমন উদ্যোগ প্রশংসনীয়। সমাজের স্বচ্ছল মানুষের জাকাতের অর্থ সঠিকভাবে ব্যবহৃত হলে তা দরিদ্র ও অসহায় মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”

এসময় উপস্থিত ছিলেন বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান হাসিব, এইচডিটির পরিচালক মেহেদী হাসানসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে আরও অসচ্ছল মানুষকে এ ধরনের সহায়তার আওতায় আনা হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।