স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর খেলার মাঠে নবীন যুব সংঘের উদ্যোগে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭এপ্রিল) বিকালে ষাঁড়ের লড়াই দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায়। লোকে লোকারণ্য হয়ে পড়েছিল রঘুনাথপুর ফুটবল খেলার মাঠ। অনেকে গাছে উঠে ষাঁড়ের লড়াই উপভোগ করেন। তবে ষাঁড়ের লড়াইকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস আর উত্তেজনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
আয়োজক কমিটির সভাপতি তোহা কাজী জানান,এবারের প্রতিযোগিতায় প্রায় শতাধিক ষাঁড় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া উল্লেখযোগ্য ষাঁড়গুলোর মধ্যে ছিল প্রিন্স রাজা ও সাদা মস্তান, যেগুলো দর্শকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রতিটি লড়াই ঘিরে মাঠে উপস্থিত দর্শকদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং স্থানীয়দের বিনোদনের জন্য প্রতিবছরই এ ধরনের আয়োজন করা হয়। তবে তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা বাদ প্রকাশ করেন তিনি।
দর্শক সিদ্দিকুর রহমান জানান, ষাঁড়ের লড়াই শুধু একটি খেলা নয়, বরং এটি এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে।

