Nabadhara
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে রিসোর্টে অভিযান: বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
এপ্রিল ১৮, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে জেলার সদর উপজেলার ভাওয়াল রিসোর্টে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক এবং মো. ফয়সাল। গোপন সংবাদের ভিত্তিতে রাতভর পরিচালিত এ অভিযানে রিসোর্ট থেকে অবৈধ মদ ও বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।