Nabadhara
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ পদে আওয়ামী লীগপন্থিদের জয়

পিরোজপুর প্রতিনিধি 
এপ্রিল ১৮, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৭টি পদে আওয়ামী লীগপন্থি প্রার্থীরা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১৩টি পদের মধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জয় লাভ করে।

সভাপতি পদে অ্যাডভোকেট এম. শাহ আলম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ.কে.এম. আউয়াল নির্বাচিত হন। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও আইনজীবী মহলে তাদের আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিতি রয়েছে।

অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয়ীরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক পদে আকরাম আলী মোল্লা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক ওয়াহিদ হাসান বাবু, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান এবং সদস্য পদে নাসিমা আক্তার, রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম।

আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন— সহ-সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, পরিসম্পদ সম্পাদক জহুরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সুশেন কুমার হালদার, হিসাব নিরীক্ষক রফিকুল ইসলাম শিমুল এবং সদস্য সরোজিত কুমার অধিকারী।

জেলা আইনজীবী সমিতির মোট ২২৬ জন ভোটারের মধ্যে ২১২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পিরোজপুর জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদার জানান, ফোরামের তিন সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সরদার, অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম হাওলাদার দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সংগঠন সভাপতি ও সাধারণ সম্পাদক পদ হারিয়েছে।

তিনি আরও জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতোমধ্যে ওই তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।