Nabadhara
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে ভাতার তালিকায় অনিয়মের অভিযোগে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক প্রতিনিধি অব্যাহতি

ফেনী প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে ইমাম পরিচয় দিয়ে সরকারি ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক প্রতিনিধি সিরাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

তিনি ইসলামিক ফাউন্ডেশনের সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অভিযোগ উঠেছে, ঈদ উপলক্ষে সরকারিভাবে নির্ধারিত ভাতা প্রদানের জন্য ইউনিয়ন পর্যায়ে মসজিদভিত্তিক তালিকা প্রণয়নের সময় সিরাজুল ইসলাম নিজেকে ইমাম হিসেবে উপস্থাপন করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। তবে স্থানীয়দের দাবি, তিনি ওই মসজিদের প্রকৃত ইমাম নন।

স্থানীয় সূত্রে জানা যায়, নবাবপুর ইউনিয়নের উত্তর হাজিপুর আলী আহমদ জামে মসজিদের প্রকৃত ইমাম ও মুয়াজ্জিন দায়িত্ব পালন করলেও সরকারি তালিকায় তাদের পরিবর্তে অন্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

মসজিদ কমিটির আহ্বায়ক মো. ইব্রাহিম বলেন, সিরাজুল ইসলাম আমাদের মসজিদের কেউ নন। তিনি শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকলেও সেই সুযোগে তালিকায় নিজের নাম যুক্ত করেছেন বলে অভিযোগ রয়েছে।

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম বলেন, “তথ্য গোপন করে ইমাম সেজে ভাতার তালিকায় নাম দেওয়া প্রতারণার শামিল। এর দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।”

এদিকে অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম দাবি করেন, স্থানীয় মসজিদ কমিটি ও সংশ্লিষ্ট দপ্তরের ভুলের কারণে তার নাম তালিকায় এসেছে।

ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মো. আবদুল মোমিন জানান, বিষয়টি সংশোধন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সিরাজুল ইসলামকে শিক্ষক প্রতিনিধি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, তালিকা ইতোমধ্যে সংশোধন করা হয়েছে এবং অভিযুক্তকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।