Nabadhara
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৬ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় হাম ও রুবেলা রোগ নিয়ন্ত্রণ ও সংক্রমণ রোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমিত ভট্টাচার্য, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ দীপন দেবনাথ, ডাঃ শেখ শাদী, স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার, ইপি আই মোহাম্মদ আলী, পরিসংখ্যানবিদ মোঃ আহসান হাবিবসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ। সময়মতো টিকাদানের মাধ্যমে এসব রোগ প্রতিরোধ সম্ভব। তাই সকল অভিভাবককে নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ৩২ হাজার ২০০ শিশুকে ধাপে ধাপে টিকার আওতায় আনার লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।