Nabadhara
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

গৌরনদী(বরিশাল)প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী(বরিশাল)প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে অস্থায়ী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সোলায়মান তুহিন, মো. মোফাজ্জল হোসেন, ইস্পাহানি চক্ষু হাসপাতালের আই ক্যাম্প সমন্বয়ক মো. মিজানুর রহমান, মো. সেলিম হাওলাদার, শাওন আহমেদ প্রমূখ।

আয়োজকরা জানিয়েছেন-ক্যাম্পে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, বিদেশি লেন্স সংযোজনসহ প্রয়োজনীয় ওষুধ, কালো চশমা, থাকা-খাওয়া ও আসা-যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রতি তিন মাস পরপর এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করা হবে, যা স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।