Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে চুরি, গৃহকর্তার চোখে আঘাত করে পালাল চোর

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আঙুলের খোঁচা দিয়ে ও মারধর করে বসতঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক চোর।

এতে গৃহকর্তা মিন্টু তালুকদার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কসবা গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের মিন্টু তালুকদার অভিযোগ করে জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে পাশের বাড়িতে যান। এ সময় কৌশলে বসতঘরে ঢুকে চুরি করছিল এক ব্যক্তি।

এদিকে তিনি বাড়িতে এসে ঘরে প্রবেশ করে একই গ্রামের বাবুল ফকিরের ছেলে আরিফ ফকিরকে চুরি করতে দেখে তাকে ঝাপটে ধরে ডাকচিৎকার দেন। পরে আরিফ তার চোখে আঙুলের খোঁচা দিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করে এবং তাকে মারধর করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, অভিযুক্ত আরিফ তার বসতঘর থেকে নগদ ৪ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে। এলাকাবাসীর কাছে সে একজন চিহ্নিত চোর হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।