বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মানুষের অধিকার নিয়ে কাজ করা হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের উপজেলা কমিটি দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে আসিফ খন্দকারকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে লন্ডন প্রবাসী এবং মানবিক মানুষ হিসেবে পরিচিত প্রকৌশলী সাইদুর রহমান সাঈদকে।
কমিটিতে উপজেলার বিভিন্ন এলাকার ব্যক্তিদের সদস্য করা হয়। তবে সাইদুর রহমান সাঈদকে সাধারণ সম্পাদক করায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই।
খোঁজ নিয়ে জানা গেছে, সাধুরপাড়া ইউনিয়নের চর আইরমারী গ্রামের সন্তান সাঈদ পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে এলাকার খোঁজ খবর রাখার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে যাচ্ছেন। তাঁর ব্যক্তিগত তহববিল থেকে ইতোমধ্যে একজন ভ্যান চালকের ছিনতাই হওয়া অটোভ্যান প্রদান করেছেন সাঈদ। এছাড়াও মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি।
তিনি লন্ডনে বসেও বহু অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। তাঁর এমন মানবিক কাজের প্রশংসা ছড়িয়ে পড়েছে সর্বমহলে। এমন একজন মানবিক মানুষকে মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক করায় স্বস্তি প্রকাশ করেছেন সমাজের সুধী মহল।
যোগাযোগ করা হলে লন্ডন প্রবাসী সাইদুর রহমান সাঈদ বলেন, ভোগ বিলাসই জীবনের লক্ষ্য হওয়া উচিত না। নিজে ভাল থাকার নাম জীবন নয়। আমি চাই আমিও ভাল থাকব, আমার সমাজের মানুষও ভাল থাকবে।
তিনি আরও বলেন, মানুষের কষ্ট দেখলে তাঁর পরিবার এগিয়ে যায় এবং যতদিন সামর্থ্য থাকবে ততদিন মানবিক কাজ করে যাবেন।
তাঁকে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের উপজেলা শাখার সাধারণ সম্পাদক করায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান প্রকৌশলী সাইদুর রহমান সাঈদ।

