Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল, সম্পাদক রবীন

শরীয়তপুর প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুর প্রতিনিধি 

শরীয়তপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক হুঙ্কারের হাবিবুর রহমান, দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট এবং দৈনিক মানবজমিনের খলিলুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির এসএম শাকিল এবং সহ-সাধারণ সম্পাদক পদে বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয় নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষর জামাল মল্লিক এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খবর পত্রের মঞ্জুরুল ইসলাম রনি নির্বাচিত হয়েছেন।

এছাড়া দপ্তর সম্পাদক পদে আমার দেশের হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজকল্যাণ সম্পাদক পদে ভোরের দর্পনের সাইফুল ইসলাম, আইন সম্পাদক পদে দৈনিক বর্তমান কথার সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কালের কণ্ঠের শরিফুল আলম ইমন এবং ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভূঁইয়া, নিউজ জি টোয়েন্টি ফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার এবং গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী।

নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন সরদার বলেন, “দীর্ঘ ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হওয়ায় আমরা সন্তুষ্ট। সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও সুসংগঠিত প্রেসক্লাব গড়ে তুলতে কাজ করবো।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।