Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

 জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
জুলাই ২৯, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ জেলা শহরের গেটপাড়া খালে গোসল করতে গিয়ে ২ শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এরা শহরের রংধনু স্কুলের ৫ম শ্রেনীর শিক্ষার্থী। আজ শুক্রবার দুপুরে গেটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলো-গেটপাড়ার বাসিন্দা সেলিম খন্দকারের ছেলে নাবিল খন্দোকার আরমান(১২) ও একই এলাকার মফিজুর রহমান মীরের ছেলে হৃদয় মীর (১২)।

স্থানীয় সূত্রে জানাগেছে, দুপুরের দিকে তিন বন্ধু গেটপাড়া খালে গোসল করতে নামে। এর মধ্যে সাঁতার না জানায় আরমান ও হৃদয় পানি ডুবে যায়। এ সময় তাদের অপর বন্ধু আপন (১১)ও পানিতে ডুবে যায়।স্তানীয়রা দেখতে পেয়ে এগিয়ে আসে এবং আপনকে উদ্দার করে।

পরে স্থানীয়দের সতায়তায় ফায়ার সার্ভিস কর্মিরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরমান ও হৃদয়কে মৃত ঘোষনা করেন। অসুস্থ আপনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।