দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পদক ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে ‘আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি (এডিএস)’ এর উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ‘মরহুম সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক’ তুলে দেন আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য এবং প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ কামাল হোসেন।
আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু সালেহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব আবদুস সালাম সিকদার জনাব আব্দুল হাই সিকদার
মাদ্রাসার সহ-সুপার মাওলানা মাসুমবিল্লাহ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্বারী আবু বকর সিদ্দিক, মোসাঃ হুমায়রা আক্তার ও মাওলানা মাহবুব আলম।
গত বার্ষিক পরীক্ষায় প্রতি শ্রেণিতে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে, তাদের বিশেষ মেধা পদক প্রদান করা হয়। এছাড়া মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ অলিউল্লাহ। দোয়া শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

